খুলনায় ফুলতলায় আলোচিত ইব্রাহীম হত্যা মামলায় দু’আসামী আটক

প্রকাশ: ২০১৬-০৩-১০ ২০:৩৮:১৭


Kamalখুলনার ফুলতলায় অপহরনের দু’মাস পর সেফটিক ট্যাংকি থেকে উদ্ধার হওয়ায় ইব্রাহীম বিশ্বাস হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার পুলিশ মোঃ কামাল হোসেন (৪০) ও মাসুদুর রহমান মন্ডল (২৪) কে আটক করে। বিকালে আটকদ্বয় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদানের তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশ এসআই মুক্তরায় চৌধুরী, এএসআই ইকলাছুর রহমান এবং থানার এসআই উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে পুলিশ বুধবার দিবাগত রাতে ফুলতলার দামোদর রেলষ্টেশনের অদুরে একটি বাগানে অভিযান চালায়। এ সময় বাগানের পরিত্যাক্ত ঘর থেকে ইব্রাহীম বিশ্বাস হত্যা মামলায় জড়িত সন্দেহে দামোদর কারিকরপাড়ার মৃতঃ আব্দুল মজিদ হোসেনের পুত্র মোঃ কামাল হোসেন ও আলকা মধ্যপাড়া গ্রামের মৃতঃ পুলিশ সদস্য মোনতাজ উদ্দিনের পুত্র মাসুদুর রহমান মন্ডলকে আটক করে।

পরে খুলনার সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) মোঃ ফরহাদ হোসেন খানের তত্ত্বাবধানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ও মাসুদ আলোচিত ইব্রাহীম হত্যা ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে। বিকালে খুলনার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহমেদ এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান শেষে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্যঃ ২৫ ডিসেম্বর সন্ধ্যায় দামোদর কারিকরপাড়া গ্রামের ইসমাইল বিশ্বাসের পুত্র ও সুপার জুট মিলের শ্রমিক ইব্রাহীম বিশ্বাস বাড়ী থেকে বের হয়। তারপর থেকে আর কোন সন্ধান মেলেনি। গত ১৭ ফেব্রয়ারী বেলা ১১টার দিকে এলাকার কিছু তরুণ দামোদর কারিকর পাড়া বায়তুর রহমত জামে মসজিদের সেফটিক ট্যাংকের ভিতর থেকে একটা গলিত লাশ উদ্ধার হয়। লাশের পরনের প্যান্ট ও স্যান্ডেল দেখে মা আবেদা বেগম (৪০) তার পুত্র ইব্রাহিমের লাশ বলে সনাক্ত করেন।

এ ব্যাপারে ইব্রাহীমের পিতা ইসমাইল বিশ্বাস বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে ফুলতলা থানায় মামলা করেন।

সানবিডি/ঢাকা/আহো