চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: ২০১৬-০৩-১১ ১২:০৪:২৭


trainকুমিল্লায় একটি রেলওয়ে ব্রিজে সমস্যা দেখা দেয়ায় শুক্রবার ভোর থেকে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কুমিল্লা রেলওয়ে স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী হামিদুল হক ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ৯টায় মুঠো ফোনে জানান, জেলার সদর রসুলপুরে একটি রেলওয়ে ব্রিজে সমস্যা দেখা দেয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

বর্তমানে মেরামতের শেষ পর্যায়ে রয়েছে। কিছুক্ষণ পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। তবে বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।