থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৮-০৫ ১২:৫০:২৪
থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। একজন থাই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে এ ঘটনা ঘটে।
কর্নেল উত্তিপং সোমজাই রয়টার্সকে ফোনে জানান, যে মাউন্টেন বি নাইট ক্লাবে বৃহস্পতিবার রাত ১টার সময় আগুন লাগার খবর পাওয়া যায়। নিহতরা সবাই থাই নাগরিক বলে জানান তিনি।
ব্যাংকক পোস্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৪ জন। আহত হয়েছেন আরও ৪১ জন।
তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














