ওটি থেকে দুই নবজাতকের একটি উধাও
প্রকাশ: ২০১৬-০৩-১১ ১২:২৪:৪৭
ফেনীতে জমজ শিশু জন্মের পর এক নবজাতক চুরির অভিযোগ করেছে স্বজনরা। বৃহস্পতিবার রাতে ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মেরী স্টোপস ক্লিনিকে এই চুরির ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, তাসলিমা আক্তার গর্ভবতী হওয়ার পর সাত মাসের সময় আল্টাসনোগ্রাফি করা হয়। এতে তার গর্ভে দুটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে ৯ মাসের সময় পুনরায় আল্টাসনোগ্রাফি করালে একটি ছেলে ও একটি মেয়ে শিশুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। প্রসববেদনা ওঠলে বৃহস্পতিবার দুপুরে তাসলিমাকে মেরী স্টোপস ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশন থিয়েটার থেকে তাসলিমার স্বজনদের ছেলে নবজাতক জন্মের খবর দিয়ে জানান, আল্টাসনোগ্রাফি রির্পোটে ভুল ছিলো। তবে স্বজনদের অভিযোগ, অপারেশন থিয়েটার থেকে জমজ অপর শিশুটিকে সরিয়ে ফেলা হয়েছে।
নবজাতকের বাবা জুয়েল জানান, আমি আমার বাচ্চা ফিরত চাই। এর বিরুদ্ধে আমি মামলা করবো। তবে মেরি স্টোপস মেটারনিটি ক্লিনিকের ম্যানেজার শ্যামল দাস বলেন, আল্টাসনোগ্রাফির রিপোর্ট ভুল হওয়ায় এ ভুল বুঝাবুঝি হয়েছে। উল্লেখ্য, এর আগেও মেরি স্টেপস মেটারনিটি ক্লিনিকের বিরুদ্ধে এমন শিশু চুরির অভিযোগি উঠেছিল।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













