ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৬ ১৪:০৩:১১


রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে দফায় দফায় ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে আরও ১০০ কোটি ডলারের নিরাপত্তা প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্যাকেজের আওতায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং মেডিকেল সুবিধাসংবলিত সাঁজোয়া যান সরবরাহ করা হবে।

এখন পর্যন্ত ইউক্রেনকে যে পরিমাণ সামরিক সহায়তা দেওয়া হয়েছে এটাই তার মধ্যে সবচেয়ে বড় প্যাকেজ। সোমবার এই প্যাকেজ ঘোষণা করা হবে বলে তিনটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এদিকে ইউক্রেনকে এখন পর্যন্ত ৮৮০ কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এনজে