নড়াইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশ: ২০১৬-০৩-১১ ১৫:৪৩:২৬
নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।
নড়াইল অ্যাথলেটিক্স পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল সৈয়দ হাসান ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ।
নড়াইলের তিনটি উপজেলার প্রায় ২০০ শতাধিক খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। আগামীকাল শনিবার বিকেল ৪টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













