জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৭ ১৯:৩৮:২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষায় গড় প্রমোশনের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।
জানা যায়, সারাদেশে ৩১১টি কেন্দ্রে মোট ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭ টি কলেজের ৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০৮ জন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৭৪ জন।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>h3<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট results.nu.ac.bd ও www.nubd.info থেকে ফল জানা যাবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













