মালিতে সন্ত্রাসী হামলা, ৪ সেনাসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৮ ১৩:৪৬:৪৬


মালির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় টেসিট শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় দেশটির চারজন সেনা ও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার মালির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসী হামলায় আরো দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এই বিবৃতিতে বলা হয়ছে , রবিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে টেসিটে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কঠোর ও সমন্বিত আক্রমণের বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া জানায় মালির সশস্ত্র বাহিনীর ইউনিটগুলো।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সেই লড়াইয়ে মালির সেনাবাহিনী পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে।

এনজে