প্রাণঘাতি করোনায় বিশ্বে আরও ১৮৪৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১০ ০৯:০৩:৩৯
গত ২৪ ঘন্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৪১ হাজার ২৮২ জনে। নতুন করে ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ১১ লাখ ৬৭২ জনে।
আজ বুধবার (১০ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ সময় দেশটিতে ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৬ লাখ ৮০ হাজার ৫৯৮ জনের মৃত্যু হলো। এছাড়া একদিনে ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ২২০ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪০ লাখ ৬৬ হাজার জনে।
দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের এবং মারা গেছেন ১৬২ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৩৯ জন এবং মারা গেছেন ৩৩ হাজার ৮২৫ জন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














