বন্ড ইস্যু করবে এনসিসি ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১০ ১১:০০:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক লিমিটেড নন কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড-২ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সম্মতি দিয়েছে। ব্যাংকটি মূলধন সহয়তার জন্য ব্যাসেল-৩ এর টিয়ার-২ এর অধীনে বন্ড ইস্যু করবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে এনসিসি ব্যাংক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














