যমুনা ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১০ ১১:২৫:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ তাজুল ইসলাম শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মোহাম্মদ তাজুল ইসলাম তার কাছে থাকা ১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৬৫৯ টি শেয়ারের থেকে উপহার হিসাবে ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার টি শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার ছেলে কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার মো. সাইদুল ইসলামকে ।
এই উদ্যোক্তা আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে ছেলেকে হস্তান্তর করবেন উদ্যোক্তা মোহাম্মদ তাজুল ইসলাম ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














