ফারইস্ট লাইফের সম্পদ বিক্রির সিদ্ধান্ত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১০ ১১:৩৬:১৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ১২৩ কোটি টাকার সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি রাজশাহীতে নির্মাণাধীন ১৯ তলা ভবনসহ ২২.৫০ ডেসিমিল জমি বিক্রি করবে। যার মূল্য ১০৬ কোটি টাকা। বগুড়ায় ১৫ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২৪.৮৭ ডেসিমিল জমি এবং মুন্সিগঞ্জে ২ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ৩০ ডেসিমিল জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ভবনসহ জমি বিক্রিতে আইডিআরএ’র অনুমোদন নেওয়া হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস