টেসলার ৬৯০ কোটি ডলারের শেয়ার বিক্রি
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৮-১০ ১৫:৩৯:৩৫
টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ৬৯০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন।
আজ বুধবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, গত সপ্তাহে ইলন মাস্কের ফার্মের বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ের পরে এসব শেয়ার বিক্রি হয়।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথি অনুসারে, টেসলার নির্বাহী ইলন মাস্ক গত ৫ থেকে ৯ আগস্টের মধ্যে প্রায় ৭৯ লাখেরও বেশি শেয়ার বিক্রি করেছেন।
তবে আপাতত আর টেসলার শেয়ার বিক্রি করছেন না এই ধনকুবের। বিষয়টি একটি টুইটের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন ইলন মাস্ক। এরপর একজন গ্রাহক তাকে প্রশ্ন করেছিলেন যে তার টেসলার শেয়ার বিক্রি করা শেষ হয়েছে কি না। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া প্রশ্নের জবাবে তিনি বলছেন হ্যাঁ, শেয়ার বিক্রি শেষ। যদি না টুইটার কেনার জন্য তার অর্থের অভাব পড়ে।
উল্লেখ্য, মাল্টি-বিলিওনিয়ার ইলন মাস্ক বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণায় তার সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছে টুইটারও। আগামী অক্টোবরে বিচার প্রক্রিয়া শুরু হবে। ইলন মাস্কও জালিয়াতির অভিযোগে পাল্টা মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, ব্যবসার মূল দিকগুলি সম্পর্কে তাকে বিভ্রান্ত করেছে টুইটার কর্তৃপক্ষ।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














