রাতভর রুশ হামলা, ১১ ইউক্রেনীয় নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১০ ১৫:৫০:৫২
ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে মঙ্গলবার রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী।
রাশিয়ার এ হামলায় কমপক্ষে ১১ ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ওই অঞ্চলটির গভর্নর ভ্যালেনটির রেজনিচেনকো। খবর রয়টার্সের।
এদিকে ব্রিটেন দাবি করছে ইউক্রেনে রাশিয়া আরও শক্তি বৃদ্ধি করছে। বিশেষ করে পদাতিক বাহিনীর সদস্য বাড়াচ্ছে।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, তৃতীয় সেনা কর্পস নামে মস্কো থেকে নতুন একটি সেনা ইউনিট পাঠানো হচ্ছে ইউক্রেনে।
রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














