এসইএমএল লেকচার ইক্যুয়িটি ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৮-১০ ২২:৪৮:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

৩০ জুন, ২০২২ সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৪৬ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৮০ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ সেপ্টেম্বর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর