৩ কোম্পানির ল্যভাংশ প্রেরণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১১ ১৩:৪০:২৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিন প্রতিষ্ঠানের লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঠিয়েছে। প্রতিষ্ঠান ৩টি হলো: বিডি অটোকার, এবি ব্যাংক এবং সোস্যাল ইসলামি ব্যাংক।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি ৩টির মধ্যে ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ নগদ, এবি ব্যাংক ৩১ ডিসম্বর ২০২১ সমাপ্ত অর্থ বছরের জন্য ২ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস, সোস্যাল ইসলামি ব্যাংক ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিডি অটোকারের ৪ শতাংশ নগদ, এবি ব্যাংকের ২ শতাংশ নগদ এবং সোস্যাল ইসলামি ব্যাংকের ৫ শতাংশ বোনাস বিইএফটিএন/সিডিবিএল মাধ্যমে বিনিয়োগকারীদের হিসাবে পাঠিয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস