সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-১২ ১১:২৪:১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তিপরীক্ষা আজ (১২ আগস্ট)। বিকেল সাড়ে ৩টায় এ পরীক্ষা শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সাত কলেজসহ ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য সাত কেন্দ্র হলো- গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (পুরোনো হোম ইকনোমিকস কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুলে একটি ও কলেজে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার বিজ্ঞান অনুষদে ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ছয়জন শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, ‘ভর্তিপরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। আশা করছি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবো।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













