সালমান রুশদির ওপর হামলা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১২ ২১:৫৫:১০
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চে বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসি জানায়, বুকার প্রাইজ বিজয়ী রুশদির ওপর যখন হামলা হয়েছিল তখন তিনি চাউতাউকুয়া ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন। তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তি মঞ্চের দিকে দৌঁড়ে আসেন। তিনি রুশদিকে ঘুষি মেরেছিলেন কিংবা ছুরিকাঘাত করেছিলেন।
ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক রুশদির লেখা ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর ১৯৮৯ সালে মুসলিম বিশ্বে বিক্ষোভের ঝড় ওঠে। ধর্ম অবমাননার অভিযোগে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। রুশদির মাথার জন্য ২৮ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরান। ২০১৬ সালে পুরস্কারের অংক বাড়িয়ে ৩৪ লাখ ডলার করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














