প্রাণঘাতি করোনায় বিশ্বে আরও ১৯৪৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৩ ০৯:২২:৪৮


বিশ্বে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৯৪৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান এক হাজার ৭২৪ জন। ফলে একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫১ হাজার ৫০০ জনের। আলোচ্য সময়ে নতুন করে ৭ লাখ ৩৪ হাজার ৬৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৫৭৭ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫৯ হাজার ৮১০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৬ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৭৫০ জন।

আজ শনিবার (১৩ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় একদিনে মারা গেছেন ৩৩৫ জন। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৫ হাজার ১১৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৬৩২ জন এবং মারা গেছেন ১০ লাখ ৬২ হাজার ১৫১ জন।

এনজে