মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৮-১৩ ১১:৫৬:৩৭
মন্টিনিগ্রোতে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই বন্দুকধারীও আছেন বলে জানা গেছে। শুক্রবার রাজধানী পোডগোরিকার কাছের শহরর সিটিনজেতে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
এই প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জন আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালানোর পরে নিহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি আশেপাশের পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালান এবং পরে তিনি নিজেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














