বিশ্বে আরও ১২৭৭ জনের প্রাণ ঝরে গেল করোনায়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৪ ০৯:৫৪:৫৩


মহামারি করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বে ১ হাজার ২৭৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে মৃত্যু ও সনাক্ত দুটোই কম । নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৯৩৯ জনের।

আজ রোববার (১৪ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের দিন শনিবার (১৩ আগস্ট) বিশ্বে করোনায় ১ হাজার ৯৪৮ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ৭ লাখের বেশি।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৮৫৮ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ লাখ ৫৩ হাজার ২৮৬ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে করোনা আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৩৬৪ জন রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২২৬ জন।

এনজে