জবিতে আধুনিক গবেষণাগার উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১৪ ১৪:৩৫:৫৭


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে আধুনিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। অণুজীব বিজ্ঞান বিষয়ক উচ্চতর গবেষণা তরান্বিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা মন্ত্রণালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অর্থায়নে এ এ্যাডভান্স মালিউকুলার বায়োলজি ল্যাবরেটরি (এমবিএল) স্থাপন করা হয়।

রোববার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় গবেষণাগারটি উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.ইমদাদুল হক ।

এই অত্যাধুনিক গবেষণাগারটিতে রিয়েল টাইম পিসিআর, বায়োসেফটি কেবিনেট(বিএসএল-২) এর সুবিধাসহ আরও অনেক আধুনকি যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে।

এছাড়াও গবেষণাগারটিতে ইমার্জিং/ইনফেকশন প্যাথোজেন ডিটেকশন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স (এএমআর), ওয়েস্ট-ওয়াটার মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি  বিষয়ক গবেষণা গুলো করা সম্ভব হবে। এই বিশ্বমানের গবেষণাগারটি উচ্চশিক্ষার প্রসার ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের সাসটেইনেবল ডিভিলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) এর প্রধান নির্বাহী বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী অধ্যাপক তাসমীর কুমার সাহা। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ, বিজ্ঞান অনুষদের ডীন, লাইফ ও আর্থ সাইন্স অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, বিভাগীয় শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা ।

সানবিডি/তাপস/এম জি