মিসরে গির্জায় অগ্নিকাণ্ড, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৪ ১৮:১৮:৫৪


মিসরের গিজা শহরের একটি চার্চের ভেতরে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গিজার ইমবাবা এলাকাস্থ খ্রিস্টান ধর্মের কপটিক আবু সিফিন নামের ওই চার্চে প্রার্থনার জন্য পাঁচ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। হঠাৎ বৈদ্যুতিক আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্স জানায়, আগুনে চার্চের প্রবেশপথ বন্ধ হয়ে যায়। এতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই শিশু।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি সব ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে সমস্ত রাষ্ট্রীয় পরিষেবা সংস্থাগুলোকে সেখানে পাঠিয়েছি।’

ফায়ার সার্ভিস জানিয়েছে, গির্জার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সূত্র: রয়টার্স