ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৪ ১৯:৫৪:৪৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ট্রাস্টি ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

রোববার (১৪ আগস্ট) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন ২০২২-এ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

এই লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ