বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ নেতাকে অব্যাহতি
প্রকাশ: ২০১৬-০৩-১২ ২০:৫৮:১১
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আ.লীগ সদস্য মোশারফ হোসেন বাঘাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা আ.লীগ সভাপতি মাস্টার নুরুল আমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, উপজেলা চরফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোয়ন না পাওয়ায় হাজী মফিজুল ইসলাম বাঘার ছেলে মোশারফ হোসেন বাঘা বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। এতে উপজেলা আ.লীগ তাকে অব্যাহতি দেয়।
কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার নুরুল আমিন জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আ.লীগ সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের কোনো নেতাকর্মী তার পক্ষে ভোটের প্রচারণায় অংশ নিলে তাদেরকেও অব্যহতি দেয়া হবে বলে তিনি জানান।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














