পিকআপচাপায় একই পরিবারের নিহত ৩

প্রকাশ: ২০১৬-০৩-১৩ ১০:৫৭:৫৮


picupচট্টগ্রামের মিরসরাই উপজেলায় পিকআপচাপায় অটোরিকশায় থাকা মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে উপজেলার জোড়ারগঞ্জ থানার তিতাবটগাছ নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে বারৈয়ারহাট নেমে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা তিনজন। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।

পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। নিহতদের নাম জানা যায়নি তবে বাড়ি মহাজনহাট নামক স্থানে বলে জানায় পুলিশ। জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।