গুচ্ছ ‘খ’ ইউনিটের ফল প্রকাশ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১৬ ১৮:০৫:১৪
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ ৮২.২৫ নাম্বার পেয়েছে দিগন্ত বিশ্বাস নামের দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একজন শিক্ষার্থী। তার পরীক্ষার কেন্দ্র ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকাল ৪টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট (http://gstadmission.ac.bd) এ ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমন্বিত ভর্তি পরীক্ষার যুগ্ম আহব্বায়ক অধ্যাপক ড.ইমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৬৩৭ জন। এর মধ্যে পরিক্ষায় অংশ গ্রহণ করেছে ৮৫ হাজার ৫১২ জন (৯৪.৩৫ শতাংশ)। পাস করেছেন ৪৮১০৬ জন যা মোট উপস্থিতির ৫৬.২৬ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৩৭৩৫১ জন যা মোট উপস্থিতির ৪৩.৬৮ শতাংশ। পরিক্ষায় অংশ নেয়নি ৫১২৫ জন(৫.৬৫ শতাংশ)।পরিক্ষায় ৫৫ জনের(০.০৬ শতাংশ) খাতা বাতিল করা হয়েছে। পরিক্ষার পাশ মার্ক নির্ধারণ করা হয়েছিল ৩০।
জবি উপাচার্য বলেন, পরীক্ষায় ৮০ নম্বরের উপরে পেয়েছে ১ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছে ৩২ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছে ১৮৬ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছে ৭৬৫ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছে ২ হাজার ২৯৩ জন, ৫৫ নম্বরের উপরে পেয়েছে ৫ হাজার ৭২৩ জন, ৫০ নম্বরের উপরে পেয়েছে ১১ হাজার ৪২৫ জন, ৪৫ নম্বরের উপরে পেয়েছে ১৯ হাজার ২১৪জন, ৪০ নম্বরের উপরে পেয়েছে ২৮৫৬২ জন, ৩৫ নম্বরের উপরে পেয়েছে ৩৮ হাজার ২৩৫ জন আর পাস মার্ক ৩০ এর উপরে পেয়েছে ৪৮ হাজার ১০৬ জন।
এছাড়া কারো কাছে যদি রেজাল্ট ত্রুটিপূর্ণ বা অসন্তোষ জনক মনে হয় তবে শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জের সুযোগ পাবে। এর জন্য ২০০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। যদি রেজাল্ট পরিবর্তন হয় তবে আবেদনকারী টাকা ফেরত পাবে। পরিবর্তন না হলে টাকা ফেরত পাবে না।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমাপ্তি ঘটবে।
সানবিডি/ তাপস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













