সিটি ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৭ ১০:৩৬:১৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংকের এক পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির পরিচালক রাজিবুল হক চৌধুরীর কাছে ২ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৫০৬ টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ১২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














