বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৭ ১২:৫৪:৪১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চার পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালক আবদুল বাতেন, আব্দুর রউফ এবং ফরিদা আকতার যথাক্রমে ২ লাখ ৫৫ হাজার ৮৩৩টি, ২ লাখ ৭০ হাজার এবেং ১ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

অপরদিকে, কোম্পানির পরিচালক তাসমিন বিনতে মোস্তফা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৭ লাখ ১৫ হাজার ৮৩৩টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে তারা শেয়ার কেনা-বিক্রি সম্পন্ন করবেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস