একীভূত হবে শেফার্ড টেক্সটাইল ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৮-২৩ ১২:০৮:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেডের সাথে একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেফার্ড টেক্সটাইল ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের একীভূতকরণের পর শেফার্ড টেক্সটাইল নামে ব্যবসা পরিচালনা করবে।
অনুমোদনটি ব্যাংক, অন্যান্য ঋণদাতা, কোম্পানির শেয়ারহোল্ডার, অন্যান্য স্টেকহোল্ডারদের একত্রীকরণ প্রকল্পের প্রয়োজনীয় অনুমোদন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক একীভূতকরণ প্রকল্পের অনুমোদন সাপেক্ষে কোম্পানি ২টি একীভূত হতে পারবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














