কবি রফিক আজাদের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ
প্রকাশ: ২০১৬-০৩-১৪ ১৬:১৫:৩০
বাংলা সাহিত্যের অন্যতম কবি ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কবি রফিক আজাদের মরদেহে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে পুুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জিয়া, সাইফুল ইসলাম, ছাত্র মৈত্রীর নেতা মানোয়ার হোসেন, আবির হোসেন এবং জহিরুল হক প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














