ঢাবির অফিস ৯-৪টা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৩ ১৯:৩০:৪১


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বুধবার (২৪ আগস্ট) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নামাজ ও দুপুরের খাবারের জন্য দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

পূর্বের ন্যায় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে।

এম জি