খাদ্যশস্য নিয়ে ইউক্রেনের বন্দর ছেড়েছে ৩৩টি কার্গো জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৪ ১৪:৪৪:৪৬
রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে দেশ দুটির চুক্তির প্রায় সাত লাখ ১৯ হাজার ৫৪৯ টন খাদ্যপণ্য নিয়ে ইউক্রেনের বন্দর ছেড়েছে ৩৩টি কার্গো জাহাজ। আরো ১৮টি জাহাজ রপ্তানিপণ্য নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। গতকাল মঙ্গলবার ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ওই চুক্তির ফলে ইউক্রেনের সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় রাশিয়া।
এ বিষয়ৈ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই রপ্তানিপ্রক্রিয়া সমন্বয় ও পর্যবেক্ষণের দায়িত্বে থাকা তুরস্কের পক্ষ থেকেও সাত লাখ ২১ হাজার ৪৪৯ টন খাদ্যশস্য রপ্তানির কথা জানানো হয়। গত ২২ জুলাই চুক্তির পর কৃষ্ণসাগরতীরবর্তী ইউক্রেনের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেয় রাশিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এই বন্দরগুলো দিয়ে রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। এতে ইউক্রেন থেকে বিশ্ববাজারে খাদ্যশস্য আসা অনেকটাই বন্ধ হয়ে যায়। ফলে জ্বালানির পাশাপাশি খাদ্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তিতে প্রধান ভূমিকা রাখায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














