সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩১ আগস্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৫ ০৯:৩৯:০০


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩০ জুন, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস