৩ বিদ্যুৎ কোম্পানি অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৫ ১০:৪৫:০৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের  ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তিন সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, যেসব কোম্পানিকে অধিগ্রহণ করা হচ্ছে সেগুলো হলো- ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড।

হাইকোর্টের অনুমোদন এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমতি ও শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে অধিগ্রহণের সিদ্ধান্ত কার্যকর করবে ইউনাইটেড পাওয়ার।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস