জবিতে পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের র্যাঙ্ক ব্যাজ প্রদান
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৬ ১৯:৩১:০৭
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ক্যাডেটের ক্যাডেট থেকে ল্যান্স কর্পোরাল এবং ল্যান্স কর্পোরাল থেকে কর্পোরাল পদে পদোন্নতি পাওয়া ১৮ জনকে র্যাঙ্ক ব্যাচ প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ আগষ্ট) নতুন পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের র্যাঙ্ক ব্যাজ প্রদান করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক নতুন পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের র্যাঙ্ক ব্যাজ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ, কোম্পানি কমান্ডার ও অফিসার ইনচার্জ পিইউও আতিয়ার রহমান, পিইউও মোঃ শফিকুল ইসলাম, পিইউও সাজিয়া আফরিন এবং সামরিক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সার্জেন্ট মোঃ আলাল উদ্দিন।
উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, ১ বিএনসিসির ব্যাটালিয়ন কর্তৃক গত (২৪-২৭) জুলাই পর্যন্ত `ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২২’ অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিং এ ফায়ারিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৪ জন ক্যাডেট বেস্ট ফায়ারার হিসেবে নির্বাচিত হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ৪ জন ক্যাডেট পুরস্কৃত হয়েছে।
ক্যাম্পিং শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটবৃন্দ উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ১৮ জন ক্যাডেটের ক্যাডেট থেকে ল্যান্স কর্পোরাল এবং ল্যান্স কর্পোরাল থেকে কর্পোরাল পদে পদোন্নতি দেওয়া হয়।
সানবিডি/তাপস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













