বিশ্বে আরও ১৮৪০ জনের প্রাণ ঝরে গেল করোনায়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৭ ০৯:২৮:৫৬


বিশ্বে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক হাজার ৮৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হলো ৬৪ লাখ ৮৫ হাজার ৩৫৫ জনের। একই সঙ্গে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৫৫ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান এক হাজার ৭৯১ জন। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয় ৭ লাখ ৬ হাজার ৪৯৮ জন।

আজ শনিবার (২৭ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে।

জাপানে একদিনে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন এবং মারা গেছেন ৩১০ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৭৯৭ জন এবং মারা গেছেন ৩৮ হাজার ১৯৭ জন।

এনজে