ময়মনসিংহে শিমুল হত্যায় ৪ আসামি কারাগারে
আপডেট: ২০১৬-০৩-১৫ ১৯:৫৪:১৪
ময়মনসিংহে চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার প্রধান আসামি নূরুল কবীর ভুট্টোসহ চার আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ১ নং আমলি আদালতের বিচারক আহসান হাবীব এ নির্দেশ দেন। এর আগে আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। মামলার অন্য আসামিরা হলেন-হুমায়ুন কবীর, মানু এবং শুভ।
এজহার সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাতে শহরতলী দিঘারকান্দা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় তিতাস গ্যাসের ঠিকাদার হুমায়ুন কবীর এবং তার ভাই নূরুল কবীর ভুট্টো লোকজন নিয়ে সামিউল হাসান রনিসহ অন্যান্যদের ওপর গুলি ছোড়েন।
এসময় ফিরোজ সরকার শিমুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরদিন এ ঘটনায় শহরের কোতোয়ালি মডেল থানায় ৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা ফিরোজা বেগম।
এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি বিভাগের পরিদর্শক মো. শাহজাহান মিয়া জানান, এ হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মোটিভ উদঘাটনে আসামিদের রিমান্ডে এনে এসব বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













