মির্জাপুরে হেরোইনসহ নারী গ্রেপ্তার

প্রকাশ: ২০১৬-০৩-১৫ ২১:১২:৫৭


tangail_105787টাঙ্গাইলের মির্জাপুরে ৫৩ গ্রাম হেরোইনসহ তাসলিমা বেগম (৩৬) নামে এক নারী মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজ সংলগ্ন শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাসলিমা উপজেলার গোড়াই মঈননগর গ্রামের মো. রাজু আহমেদের স্ত্রী।

পুলিশ জানায়, তাসলিমা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শরীরে তল্লাশি চালিয়ে ৫৩ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা এসব হেরোইনের মূল্য আনুমানিক দেড় লাখ টাকা হবে বলে পুলিশ জানায়। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মামলার পর তাসলিমাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো