বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৯-০১ ১৩:২৩:০৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চার পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালক আবদুল বাতেন, আব্দুর রউফ এবং ফরিদা আকতার যথাক্রমে ২ লাখ ৫৫ হাজার ৮৩৩টি, ২ লাখ ৭০ হাজার এবং ১ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রি করেছেন।

অপরদিকে, কোম্পানির পরিচালক তাসমিন বিনতে মোস্তফা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৭ লাখ ১৫ হাজার ৮৩৩টি শেয়ার ক্রয় করেছেন।  ব্লক মার্কেটে তারা শেয়ার ক্রয়-বিক্রি সম্পন্ন করেছেন।

এর আগে ১৭ আগস্ট শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেন তারা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস