যন্ত্রপাতি আমদানি করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০১ ১৩:২৬:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা কারখানার উন্নয়নমূলক কাজের জন্য কিছু যন্ত্রপাতি আমদানি করবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ১ সেট ব্রান্ড নিউ ডাব্লিওজেড ১৫০-১৮০০-১১মডেল অটোমেটিক বেইলিং প্রেসের সাথে ডাবল ওয়াল কার্গোটেড বোর্ড উৎপাদন লাইন আমদানি করবে। কোম্পানিটি কার্টুন ইউনিটে উৎপাদনের জন্য চায়না থেকে উন্নতমানের অ্যাক্সেসরিজ আমদানি করবে। কোম্পানিটি বছরে ১০২ মিলিয়ন কার্গোটেড কার্টুন উৎপাদন করবে।

আমদানিকৃত যন্ত্রপাতির পাশাপাশি কিছু স্থানীয় যন্ত্রপাতিও ক্রয় করা হবে যেমন-স্লিটার, স্ট্যাকার, ওভারহেড ক্রেন এবং ট্রলি। এতে কোম্পানিটির ১১ কোটি টাকা ব্যয় হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস