দলের নীতি-নির্ধারকদের ডেকেছেন খালেদা

প্রকাশ: ২০১৬-০৩-১৬ ১৫:৫৫:২২


BNPআসন্ন কাউন্সিলকে সামনে রেখে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বুধবার ‍বিকেলে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে সামনে রেখে গঠনতন্ত্রের সংশোধনীগুলো অনুমোদন ও কাউন্সিলের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সানবিডি/ঢাকা/এসএস