১৭ দফা দাবিতে মোংলায় লাইটারেজ শ্রমিকদের মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৩ ১৫:৪৯:৫৬


বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ন্যুনতম বেতন ২০ হাজার টাকা, ভারতে ল্যান্ডিং পাস নিশ্চিত, নৌপথে নাব্যতা বৃদ্ধি ও চুরি-ডাকাতি বন্ধসহ ১৭ দফা দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করেছেন।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা আঞ্চলিক শাখা।

১৭ দফা দাবি আদায়ের মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন মোংলা আঞ্চলিক শাখার সহ-সভাপতি মো. মাইনুল হোসেন মিন্টু, সচিব বাবু হালদার, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. কামাল মাস্টার, যশোর নওয়াপাড়া শাখার আহবায়ক জাকির হোসেন মাস্টার, সহ-সভাপতি আল আমিন মাস্টার।

এ সময় বক্তারা বলেন, বেতন বৃদ্ধিসহ ১৭ দফা দাবি চলতি মাসের মধ্যে মালিকপক্ষসহ সংশ্লিষ্টরা মেনে না নিলে যে কোনো মুহূর্তে সারাদেশে লাইটারেজ (নৌযান) শ্রমিকদের লাগাতার কর্মবিরতি পালনে যাবে। তাদের দাবি আদায়ের এ মানববন্ধন ও সমাবেশে দেশের বিভিন্ন এলাকার লাইটারেজ শ্রমিকেরা অংশগ্রহণ করেন।

এর আগে গত মাসেও একই দাবিতে মোংলায় সমাবেশ করে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

এনজে