সোমালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৪ ১০:২২:৫৬
সোমালিয়ায় মধ্যাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।
দেশটির কর্তৃপক্ষ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আরব নিউজের। দেশটির একটি হোটেলে পর্যটকদের জিম্মি করার দুই সপ্তাহ পর নতুন করে আবার হামলা চালাল এ জঙ্গি এ সংগঠনটি।
রাজধানী মোগাদিশুর ওই হোটেলে জিম্মির ঘটনায় ২১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বেলেদবিনে ও ম্যাসাস শহরের মাঝামাঝি আফার-ইরদোদ গ্রামের পাশে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে এ নাশকতা চালায় আল-শাবাব।
এ সময় দুই শহরের মধ্যে সংযোগকারী রাস্তা থেকে আটটি গাড়ি আটক করে এর যাত্রীদের গুলি করে হত্যা করে তাদের দেহ আগুনে পুড়িয়ে ফেলে ওই জঙ্গিরা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














