লাভেলো আইসক্রিমের ইজিএম ১৮ অক্টোবর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৪ ১৩:১০:২৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের লাভেলো আইসক্রিম লিমিটেড বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৮ অক্টোবর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ জানা গেছে,

জানা গেছে, কোম্পানিটি আগামী ২৬ সেপ্টেম্বর ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে। কোম্পানিটি সংঘস্বরকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে কিছু বিধান অর্ন্তভুক্ত করার জন্য ইজিএম করবে।

কোম্পানিটি জানিয়েছে, ঋণ সুবিধার জন্য সম্পত্তি বন্ধক রাখবে। কোম্পানিটির কোনো সহযোগী কোম্পানি বা তৃতীয় পক্ষ লাইবিলিটিজ নিরাপত্তার জন্য সুরক্ষার নিশ্চয়তা দেবে।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ইজিএমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছ থেকে সম্মতি নিবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস