পুলিশের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন খারিজ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-০৪ ১৭:১৫:৫৮
নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় ‘যুবদল কর্মী’ শাওন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লা আবেদনটি খারিজ করে দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত সেটি খারিজ করে দেন।
মামলায় বিবাদীরা ছিলেন- পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, উপ-পরিদর্শক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমীর খসরু, পুলিশ সদস্য শাহরুল আলম, সোহাগ, আরিফ দেওয়ান, ফেরদৌস দেওয়ান, সেলিম, রিপন, যুগল, মামুন, রিয়াজ, হাফিজ, সহকারী উপ-পরিদর্শক ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাকির হোসেন, নাঈম, রাকিব, আনিস, সাইদুল, এএসআই সোহরাব, পুলিশ সদস্য ইনজামামুল, রাসেল, খলিলুর রহমান, মোহসিন, মোস্তাকিম, শাহাদাৎ, ফখরুল, আরিফ দেওয়ান, দীপক সাহা, শাহীন, ফরিদ উদ্দিন, মুরাদুজ্জামান, শাহীন, কবির হোসেন, মান্নান, রুবেল ও সোহাগসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জন।
এর আগে, নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে শাওন রাজা নামের এক যুবক নিহতের ঘটনায় আদালতে মামলার আবেদন করা হয়েছে। মামলার আর্জিতে প্রধান আসামি করা হয়েছে ডিবির এস আই মাহফুজুর রহমান কনককে। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাদী হয়ে ওই মামলার আবেদন করেন।
এদিকে, গত বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় র্যা লি বের করার সময়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শাওন নামের এক যুবক মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













