সাবমারসিবল পাম্প স্থাপনের দাবি ঢাকা আলিয়া শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-০৫ ১৪:২৫:৫৭


সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় আল্লামা কাশগরী ও শহীদ ইব্রাহিম নামে দুটি হলে ৭০০ ছাত্র অবস্থান করলেও একটিতেও নেই সুপেয় পানির ব্যবস্থা। এ অবস্থায় সুপেয় পানির জন্য সাবমারসিবল পাম্প স্থাপনের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে পানির তীব্র সংকটের কথা তুলে ধরে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ এর কাছে এ দাবির কথা জানায় তারা।

আব্দুল আজিজ নামে অনার্স ২য় বর্ষের এক শিক্ষার্থীর সাথে কথা বললে সে জানায়, হলের জীবানুযুক্ত পানি পান করে জন্ডিসসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা, অসুস্থ হওয়ার ভয়ে বেশীরভাগ শিক্ষার্থী’ই বুয়েট থেকে সুপেয় পানি সংগ্রহ করেন। আশেপাশের মসজিদগুলো থেকেও পানি আনতে হয়। যা আমাদের জন্য খুবই কষ্টকর বিষয়।

সাকিব নামে অনার্স প্রথম বর্ষের আর এক শিক্ষার্থী বলেন, পানির অভাবে আমাদের অবস্থা খুবই নাজুক, এই সমস্যা দূর করতে সাবমারসিবল পাম্প স্থাপনের দাবি জানাই।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ নিশান চৌধুরী ও মাহমুদুল হাসান মাহমুদ এর স্বাক্ষরিত আবেদনে পানির তীব্র সংকটের কথা তুলে ধরে অনতিবিলম্বে সাবমারসিবল পাম্প স্থাপনের দাবি জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন নিশান চৌধুরী, নাইমুল ইসলাম মাইফুল, মোঃ জুনায়েদ খান, আব্দুল আজিজ প্রমুখ।

এম জি