কক্সবাজারে জমি কিনবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৫ ২০:৪৩:৫০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিক্যাল খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সেলস ডিপো এবং ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য কক্সবাজারে জমি কিনবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ৩০০তম সভায় জমি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার সদর থানায় ২৭ ডেসিমেল জমি কিনবে কোম্পানিটি। এর জন্য ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ টাকা।

একই বৈঠকে কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭৯ পয়সা।

অপরদিকে,৯ মাসে (জুলাই,২১-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১০ টাকা ৯২ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ