ডিগ্রির তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৫ ২০:৫৬:৩৯


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শুরু হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে‌।

এতে বলা হয়, এ পরীক্ষা ১৯ জুলাই তারিখে প্রকাশিত সংশোধিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে, যা ১৯ অক্টোবর শেষ হবে। সারাদেশে ৭১১টি কেন্দ্রে ১ হাজার ৮৭৯টি কলেজের প্রায় ২ লাখ পরীক্ষার্থী এতে অংশ নিবে। পরীক্ষা শুরুর সময় দুপুর ১টা ৩০ মিনিট।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ ও ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এম জি