তুরস্ক-আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৬ ১২:০৫:২৩
তুরস্কের বিমানবাহিনী সোমবার থেকে আজারবাইজানের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
ভ্রাতৃপ্রতিম দুদেশের এ সামরিক মহড়া চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। খবর আনাদোলুর।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরআজ ঈগল-২০২২ (তুরআজ কারতালি-২০২২) নামে কৌশলগত এ যৌথ সামরিক মহড়ায় দেশ দুটির বিমানবাহিনী অংশগ্রহণ করছে।
মহড়ার আগে সোমবার সকালে দুদেশের সেনাসদস্যদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














